বিরলের প্রাকৃতিক শালবনে শাল গাছ কাটার অপরাধ দুই দিনের মধ্যে আবারও আটক-১
![]() |
| ছবি: বিট অফিসার মোঃ মহসিন আলীর ফেসবুক থেকে |
বাংলাদেশের অন্যতম ও উত্তরবঙ্গের বৃহত্তম প্রাকৃতিক শালবনে শাল গাছ কাটার অপরাধে এক যুবককে আটক করেছে বনবিভাগের কর্মীগণ। আটকৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দিনাজপুর সদর রেঞ্জ এর ধর্মপুর বিট অফিসার মোঃ মহসিন আলী নিজের ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে জানান
অদ্য১১/০৪/২০২৩ইং দিনাজপুর সদর রেঞ্জাধীন, বিরল উপজেলার, ধর্মপুর বিটের, সংরক্ষিত শাল বন থেকে শাল গাছ কাটার অপরাধে ১.মোঃতোফাজ্জল হোসেনের (২১) পিতা:মোজাহার আলী। ঠিকানা :ধর্মপুর, বিরল, দিনাজপুর। কে আদালতে সোপর্দ। করা হয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন