বিরলের প্রাকৃতিক শালবনে শাল গাছ কাটার অপরাধ আটক-১

ফেসবুক থেকে নেওয়া


বাংলাদেশের অন্যতম ও উত্তরবঙ্গের বৃহত্তম প্রাকৃতিক শালবনে শাল গাছ কাটার অপরাধে এক যুবককে আটক করেছে বনবিভাগের কর্মীগণ। আটকৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

 দিনাজপুর সদর রেঞ্জ এর ধর্মপুর বিট অফিসার মোঃ মহসিন আলী নিজের ফেসবুকে বিষয়টি নিশ্চিত করে জানান, ৯ এপ্রিল রবিবার ধর্মপুর বিট এলাকার ধর্মপুর মৌজার সি এস, দাগ নং- ৭৩০ এ অবৈধভাবে সংরক্ষিত বনে অনুপ্রবেশ করে এবং শাল গাছ কাটার অপরাধে ধর্মপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন এর যুবক ছেলে মোঃ আসাদুজ্জামান সাগর (২২) কে  বন আইন-১৯২৭ ক্ষমতা বলে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করে।

Disqus Shortname

sigma-2

Comments System

blogger/disqus/facebook

Disqus Shortname

designcart

Comments system

[blogger][disqus][facebook]